মৌলভীবাজারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৬:২২ পিএম

মৌলভীবাজারে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরাসাইকেলের চালকসহ দুই জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের কদুপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাজ উদ্দিন ও শাহিন মিয়া। তাদের বাড়ি জেলার কমলগঞ্জের ইসলামপুর ও শ্রীনাথপুর গ্রামে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ জানান, তারা বরযাত্রী হিসাবে মোটরসাইকেল নিয়ে পাশের মোকামবাজার এলাকায় যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

তিনি জানান, এসময় তাজ উদ্দিন ঘটনাস্থলে মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সিলেট হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেক আরোহী শাহিন মিয়া। 

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর