নোয়াখালীতে ৮৪ বছর সাজা পাওয়া আসামি গ্রেপ্তার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৩:৩৯ পিএম

নোয়াখালীতে র‌্যাবের অভিযানে জলদস্যু বাহিনীর শীর্ষ সদস্য, একাধিক মামলার পলাতক ও ৮৪ বছরের সাজা পাওয়া এক আসামি গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার রাতে মাইজদীর হাসপাতাল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার নাম মনির উদ্দিন (৪০)। তিনি জেলার হাতিয়া উপজেলার পশ্চিম মাইজছড়া গ্রামের বাসিন্দা। 

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, মনিরের বিরুদ্ধে ভোলার মনপুরা, চরফ্যাশন থানায় দায়ের করা বিভিন্ন মামলায় ৮৪ বছরের সাজাসহ আরও তিনটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। 

তিনি আরও জানান প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মনির চিহ্নিত জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি ও তার বাহিনীর সদস্যরা উপক‚ লবর্তী এলাকায় ডাকাতি, চাঁদাবাজী, অপহরণ, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।  

বুধবার দুপুরে তাকে নোয়াখালী জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা। 

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর