চাঁদপুরে ১১০০ কেজি জেলি দেওয়া চিংড়ি জব্দ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৩:৫৭ পিএম

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে জেলি দেওয়া এক হাজার ১০০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

বুধবার ভোরে সদরের হরিণা ফেরিঘাট এলাকা থেকে বিপুল এ ভেজাল দেওয়া চিংড়ি জব্দ করা হয়।

দুপুরে এ তথ্য জানান কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল।  

তিনি জানান, গোপন খবরে ভোর চারটার দিকে অভিযান চালানো হয়। এসময় খুলনা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক এক হাজার ১০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ সময় এর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

তিনি আরও জানান, পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জেলি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হয়। 

অভিযানে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের কামান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
চাঁদপুর জেলা শহরের ব্যাংক কলোনি এলাকায় একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর