মানিকগঞ্জে বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক পাঁচ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১১:১১ এএম

বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন মানিকগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে  পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার সেওতা মানরা এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন জানান, অবরোধ সমর্থনে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করে। মিছিলটি সেওতা হয়ে মানরা এলাকা দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠতে গেলে পুলিশ ধাওয়া দেয়। এ সময়ে বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তার দাবি, এতে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়। 

তিনি জানান, ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন কসাইসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে বিএনপি নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে।

এদিকে বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচিতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানিকগঞ্জ শহরসহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থানে নিয়েছেন। সড়কে রয়েছে পুলিশ ও র‌্যাবের টহল।

একাত্তর/এসি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর