চুয়াডাঙ্গায় করোনায় ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০ জন

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১০:২২ এএম

চুয়াডাঙ্গায় গেলো চব্বিশ ঘন্টায়  করোনা ৩ জন ও করোনা উপসর্গে ৫ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩০ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬.৭২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫ জন। এযাবৎ সুস্থ্য হয়েছে ২ হাজার ৩৫৯ জন এবং মোট  মৃত্যু হয়েছে ১২২ জনের। 

বুধবার (৭ জুলাই) সকালে  চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এস এম ফাতেহ্ আকরাম জানান, চুয়াডাঙ্গায় গকতাল মঙ্গলবার  সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত করোনায় ৩ জন ও করোনা উপসর্গে ৫ জনসহ ৮ জনের মৃত্যু হয়েছে।  বর্তমানে সদর হাসপাতালের রেড জোনে ৭১ জন ইয়োলো জোনে ১৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১৩০ জন আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬.৭২ শতাংশ। 

বর্তমানে জেলায় মোট করোনা রোগী সংখ্যা  ১ হাজার ৬২১ জন এবং ১৩৮২ জন হোম  আইসোলেশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চিকিৎসাধীন রয়েছেন।


একাত্তর/এআর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর