নিখোঁজের চারদিন পর মিললো অটোচালকের মরদেহ

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৬:৩০ পিএম

লক্ষ্মীপুরে নিখোঁজের চারদিন পর মুরাদ নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার আন্দারমানিক এলাকার একটি ঝুপড়ি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে নিহতের পরিবার। 

নিহত মুরাদ উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দারমানিক গ্রামের আজাদের ছেলে।

জানা গেছে, গত ৭ নভেম্বর সন্ধ্যার পর অটো নিয়ে বের হন মুরাদ। এসময় স্থানীয় আবুল কালাম তাকে দক্ষিণ আন্দারমানিক এলাকায় ফোন করে নিয়ে যান। কালামের সাথে ছিলো তার বন্ধু সজিব। রাত ১১ টার পর মুরাদের নাম্বার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তার পরিবার কোথাও খোঁজে না পেয়ে পরেরদিন লক্ষ্মীপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। 

নিখোঁজের চারদিন পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

সদর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, মুরাদের নিখোঁজের বিষয়ে গত ৮ নভেম্বর একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় আমরা তদন্ত করছি। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরবিএস  
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মিলিটারি পুল সংলগ্ন এলাকায় লবণ বোঝাই ট্রাকের চাপায় মা-ছেলেসহ সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জে স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বেঁধে কিশোর এক চালককে পিটিয়ে হত্যার পর অটোরিকশার ছিনতাই করে একদল ছিনতাইকারী। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশাটি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর