মিধিলির প্রভাবে লক্ষ্মীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ২১১টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৬১টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত এবং বাকি ৫০টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ক্ষেতে থাকা কাঁচাপাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে। বিধ্বস্ত হয়েছে বিদ্যুতের খুঁটি। 

শনিবার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব কেটে যাওয়ার পরপরই ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠতে শুরু করেছে। ঝড়ে ১৬১টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত এবং ৫০টি কাঁচাঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন স্থানে ফসলেরও ক্ষতি হয়েছে। 

টানা বৃষ্টি এবং দমকা হাওয়ায় বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ধানের ক্ষেতে পানি জমে গাছ মাটিতে  লুটিয়ে পড়ছে। এতে উঠতি আমন ধান এবং শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। 

বৃহস্পতিবার রাত থেকে বন্ধ থাকা লক্ষ্মীপুর-ভোলা নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল শনিবার সকাল থেকে চালুর পর চলাচল স্বাভাবিক রয়েছে।

এছাড়া শুক্রবার সকাল থেকে জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা গাছ কেটে আপসারনের চেষ্টা করছে। 

স্থানীয় কৃষকরা জানান, বৃষ্টি আর বাতাসে আমনের বীজ ও শীতকালীন সবজি চাষের জমিগুলোতে পানি জমে ক্ষতির আশঙ্কা রয়েছে। অপরদিকে লক্ষ্মীপুরে পল্লী  বিদ্যুতের অনেক ক্ষতি করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’।

জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জাকির হোসেন বলেন, কয়েকটি স্থানে ক্ষেতে থাকা আমন ধানের গাছ ভেঙে পড়েছে। আমন ও সবজি ক্ষেতে পানি জমে আছে। পানি দ্রুত নেমে গেলে ধানসহ ফসলের ক্ষতি কম হবে। 

তিনি জানান, জেলাতে ৮৩ হাজার ৫০৯ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। শীতের সবজির আবাদ হয়েছে তিন হাজার হেক্টর জমিতে। ক্ষেতের আমন ধান এখনো কাঁচা। এ পর্যন্ত ৬ শতাংশ জমির ধান কাটা হয়েছে।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন বলেন, ঝড় থেমে যাওয়ার সঙ্গ সঙ্গে লাইনম্যান এবং কর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ শুরু করে। ঝড়ে জেলার বিভিন্ন স্থানে আমাদের একশটির বেশি খুঁটি পড়ে গেছে।

গাছপালা পড়ে তিনশর বেশি স্পটে তার ছিঁড়ে পড়েছে। বিভিন্ন স্থানে ট্রান্সফরমারে সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ সচল করতে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। এতে প্রায় এক লাখ ২০ হাজার গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। 

জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, পূর্বপ্রস্তুতি ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। জেলায় ১০ লাখ ৫ হাজার ২৫০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ২৮৯টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ১৮৯টি স্থায়ী ও ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়। এ কেন্দ্রগুলো রয়েছে। ত্রাণের জন্য চাল মজুদ রাখা হয়েছিলো ২২ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা ও ৪৭০ মেট্রিক টন। এছাড়া শিশু ও গো-খাদ্য পর্যাপ্ত পরিমাণ মজুদ ছিলো।

তিনি আরও জানান, স্বপ্নযাত্রার ১৭টি অ্যাম্বুলেন্সসহ সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো প্রস্তুত রাখাসহ জরুরি প্রয়োজনীয় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ে হটলাইন নম্বর চালু ছিলো

আরবিএস  
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর