থানাহাজতের ভেন্টিলেটর ভেঙে পালানো সেই আসামি গ্রেপ্তার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম

সিলেটের জকিগঞ্জ থানাহাজতের ভেন্টিলেটর ভেঙে পালানো আসামি রাসেল আহমদ রাসুকে (২৬) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম একাত্তরকে জানান, চুরির মামলার আসামি রাসেল আহমদ রাসুকে (২৬) গ্রেপ্তার করে জকিগঞ্জ থানাহাজতে রাখলে বুধবার সকালে সে থানাহাজতের ভেন্টিলেটর দিয়ে কৌশলে পালিয়ে যায়। 

এ ঘটনার পর জেলা পুলিশের অতিরিক্ত সুপারকে (ক্রাইম এন্ড অবস) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

এদিকে, ঘটনার পরপরই রাসুকে ধরতে যৌথভাবে অভিযান চালায় জকিগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। অবশেষে বৃহস্পতিবার দুপুরে আসামি রাসুকে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

আরবিএস
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চামড়া ক্রয়ে ধীরগতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার 'ওয়েট ব্লু' চামড়া রপ্তানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিএসএফের আকস্মিক গুলির জবাবে বিজিবি পাল্টা গুলি চালালে সাময়িক উত্তেজনা তৈরি হয়।...
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় রাজু হত্যাকাণ্ড ও এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রতিশোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর