ছোট ভাইকে হত্যা মামলায় বড় ভাই গ্রেপ্তার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম

নওগাঁর বদলগাছীতে ছোট ভাই সাজু হোসেনকে (২৭) হত্যার মামলায় বড় ভাই হেলাল হোসেন রাজুকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হেলাল হোসেন রাজু ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে এবং নিহত সাজু হোসেনের আপন বড় ভাই। 

শনিবার সকালে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ৬ ডিসেম্বর বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে সাজু ও রাজুর মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই রাজু ছোট ভাই সাজুর দিকে ইট ছুঁড়ে মারেন। এতে সাজু গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই রাজু পালিয়ে যান। 

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, শনিবার ভোররাতে হেলাল তার নিজ বাড়িতে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজুকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরবর্তীতে তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান জানান, হেলালকে থানায় হস্তান্তর করার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

আরবিএস  
নেত্রকোনায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা আমির ফয়সাল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আলামিনকে (৩৬) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। সোমবার রাত ১১টা ১৫ মিনিটের...
যৌতুকের লোভ ও পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রী ও দুধের শিশুকে নির্মমভাবে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আদালত। সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের...
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। 
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে একের পর এক নতুন মডেল আনছে গুগল। ‘জেমিনাই ৪ কার্বন’ ও ‘জেমিনাই ৪ হাইড্রোজেন’ আনার কয়েক দিনের মাথায় বুধবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে মাঝারি সারির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর