পাগলা মসজিদের দানবাক্সে মিললো ২৩ বস্তা টাকা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ পিএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স ৩ মাস ২০ দিন পর খোলা হয়েছে। এবার ৯টি দানবাক্সে পাওয়া গেছে ২৩ বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে শনিবার সকাল সাড়ে ৭টায় মসজিদের এসব দানবাক্স খোলা হয়।  

রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের এতিমখান ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীসহ দুই শতাধিক লোক ২৩ বস্তা টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।

ঐতিহ্যবাহী পাগলা মসজিদে পূর্বে আটটি দানবাক্স ছিল। দানের পরিমাণ বাড়াতে এবার আরও একটি দানবাক্স বাড়ানো হয়েছে। এখন পাগলা মসজিদের দানবাক্সের সংখ্যা ৯টি।  

এর আগে গত ১৯ আগস্ট ৩ মাস ১৩ দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ১৯ বস্তায় ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, শতকোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নিমার্ণের পরিকল্পনা করা হচ্ছে। যাতে সেখানে অন্তত ৩০ হাজার মুসুল্লি এক সাথে নামাজ আদায় করতে পারেন। এছাড়া জেলার মসজিদ, মাদ্রাসা ও হতদরিদ্রদের জটিল ও কঠিন চিকিৎসা খাতে অনুদান দেয়া হয়ে থাকে বলে তিনি জানান। 

কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় পাগলা মসজিদের অবস্থান। সুউচ্চ মিনার ও তিন গম্বুজ বিশিষ্ট তিনতলা পাগলা মসজিদটি কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। 

এ মসজিদকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়- এ বিশ্বাস থেকেই পাগলা মসজিদে দেশ বিদেশের নানা ধর্ম ও বর্ণের মানুষ টাকা পয়সা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা দান করে থাকেন। অনেকে রাতে গোপনে এসে এ মসজিদে দান করেন। 

আরবিএস  
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর