সাড়ে ছয় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ এএম

ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় কুয়াশার কুয়াশা কেটে এই রুটে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত ১২টার দিকে নৌপথে মার্কিন বাতি অস্পৃষ্ট হয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। 

এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে তিনটি ফেরি। প্রচণ্ড শীত আর কুয়াশায় দুর্ভোগে পরেন শত শত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশায় নৌযানের দুর্ঘটনা এড়াতে সাড়ে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল সাড়ে ছয়টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সেই সাথে আটকে পড়া যাত্রী ও যানবাহনগুলো পার করে দেয়া হচ্ছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৮ টি ফেরি সচল রয়েছে। 
আরবিএস  
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা।
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চ নদীর ডুবোচরে ধাক্কা খেয়েছে। এ সময় ল‌ঞ্চে‌র তিনজন যাত্রী নদীতে পড়ে যান।
দিনাজপুরে আবারও পারদ নামতে শুরু করেছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের উত্তরাঞ্চলের এ জেলা। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর