মেয়াদ শেষেও ব্রিজের নির্মাণকাজ অর্ধেক বাকি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম

কাজের মেয়াদ শেষ হয়েছে জুনে, অথচ অর্ধেকও হয়নি মেহেরপুরের উজলপুর গ্রামের ভৈরব নদের ওপর নির্মিত ব্রিজের কাজ। যদিও এলজিইডি বলছে কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে কাজ বন্ধ থাকার সদুত্তর দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজ নির্মাণের দেরিতে ভোগান্তি পোহাতে হচ্ছে উজলপুর গ্রামবাসীর। কাজ দ্রুত শেষের তাগাদা দিয়েছেন তারা।

মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে ভৈরব নদের উপর দাঁড়িয়ে আছে মরচে ধরা রডে অর্ধনির্মিত সেতু। নদের দুই পাড়ে সেতুর সাথে কিছুই নেই।

অথচ চলতি বছর জুনেই শেষ হওয়ার কথা ছিলো ২০২১ সালের ডিসেম্বরে শুরু হওয়া এই সেতু নির্মাণকাজ। সেতু নির্মাণ শেষ না হওয়ায় বিপাকে পড়েছেন মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের পাঁচ হাজার মানুষ। 

নির্মাণ কাজ বন্ধের কারণ জানেন না এখানকার শ্রমিকরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিও দিতে পারেননি কোন সদুত্তর। 

অবশ্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার দাবি, প্রকল্পের মেয়াদ চলতি বছর নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহিন আলী বলেন, প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছি।  

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে উজলপুরে এই গার্ডার সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

 

আরবিএস  
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর