বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীর ১ নং জয়াগ ইউনিয়নের  ৯-নং ছোট কেগনা ওয়ার্ডের জুনুদপুর পোলের গোড়া এলাকায় যাত্রীবাহি বাস চাপায় মোটর সাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায়  আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে ।

বুধবার সকাল সকাল ১০টার দিকে সোনাইমুড়ী-চাটখিল সড়কের জুনুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম লিটন চন্দ্র দেবনাথ ও তার ছোট ছেলে প্রান্ত। লিটন চন্দ্র দেবনাথ  ছোট কেগনা বাটপাড়া এলাকার সুনিল ডাক্তারের ছেলে ।

সোনামুড়ী থানার ওসি বখতিয়ার হোসেন জানান,  সকালে ৮/১০ বছরের দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন লিটন চন্দ্র দেবনাথ। বাংলাবাজার থেকে জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছালে চাটখিল থেকে ছেড়ে আসা দ্রুতগামী জননী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়। 

তিনি আরও জানান, এই ঘটনায় মোটরসাইকেল চালক লিটন ও তার  ছোট ছেলে প্রান্ত ঘটনাস্থলে মারা যায়।  অপর এক ছেলে প্রতাপকে গুরুতর আহত অবস্থায় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এআর
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর