অটোরিকশা চাপা দিয়ে রেলক্রসিংয়ে উল্টে গেল লরি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ এএম

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে বিজয়পুর রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে পড়ে দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলরুট ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সোয়া দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সকাল ৯টা ২০মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা চলাচলের মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার  বিজয়পুর এলাকায় ঢাকা চট্টগ্রাম রেল লাইনের ক্রসিংয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হলেও দুমরে মুচড়ে গেছে সিএনজিঅটোরিক্সা দু'টি। দুর্ঘটনা কবলিত লরিটিকে লালমাই হাইওয়ে ফাঁড়িতে উদ্ধার করেছে।

 

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান,  সকাল ৭টায় দুর্ঘটনাটি ঘটে।  লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ওপর দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামগী রেললাইনটি বন্ধ হয়ে যায়। সকাল ৯টা ২০ মিনিটের সময় আমরা রেললাইন ক্লিয়ার করেছি। এখন যান ও ট্রেন চলাচল স্বাভাবিক আছে। 

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এআর
যশোরে রেলক্রসিংয়ে ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার ভোরে যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এইচএসসি পরীক্ষার্থী এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদীর সদর উপজেলা চিনিশপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আপন তিন ভাই-বোনসহ চারজনের মৃত্যুর রেশ কাটতে না কাটতে নীলফামারীতে আবারো অরক্ষিত রেলগেটের কারণে ট্রেনে কাটা পড়ে ঝরলো তাজা আরো চারটি প্রাণ। বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাতটার দিকে নীলফামারী সদরের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর