রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯ এএম

যশোরে রেলক্রসিংয়ে ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার ভোরে যশোর চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক পারভেজ (২৬) ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামের বাসিন্দা এবং নিহত হেলপার নাজমুলের (২৮) বাড়িও একই জেলার মহেশপুরের আজমপুর গ্রামে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসার পথে রেলক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।

রেলপুলিশের কর্মকর্তা শাহিদুল জানান, পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও তার সহকারীর মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে যশোর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

একাত্তর/জো
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর