শোকজের পরদিনই আবার আচরণবিধি ভাঙলেন এনামুর

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১১:০০ পিএম

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানো নোটিশ পাওয়ার পরদিন আবারও নিয়ম ভাঙলেন ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সোমবার সকালে সাভার পৌরসভার আনন্দপুর এলাকায় খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় গ্লোরী ব্যাপিস্ট চার্চে নৌকা প্রতীকে ভোট চান তিনি। এ সময় এনামুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে তা লাইভও করা হয়। এসময় তার সাথে আওয়ামী লীগ নেতা শেখ সাঈদকেও দেখা যায়।

মসজিদে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে রোববার ঢাকা-১৯ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ঢাকা ১ম আদালতের সিনিয়র সহকারী জজ জাকির হোসেন এনামুর রহমানকে শোকজ করেন। মঙ্গলবার এনামুর রহমানকে লিখিত জবাব দিতেও বলা হয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে সাভারের ব্যাংক টাউন জামে মসজিদ ও ১৯ ডিসেম্বর সাভারের বনগাঁও ইউনিয়নের কোটাপাড়া বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে নির্বাচনী প্রচার চালান এনামুর।

সোমবার চার্চে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘রানা প্লাজা দুর্ঘটনায় আহত রোগীদের বিনামূল্যে সেবা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে পড়ি এবং মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমি এমপি ও মন্ত্রী হই। দেশ ও জনগণের জন্য কাজ করেছি এবং আপনারা দেখেছেন এসময়টায় সাভারের শান্তিশৃঙ্খলা নিরাপত্তা এবং সুশাসনটা স্টাবলিশ হয়েছে, বাস্তবায়িত হয়েছে। মানুষ অনেক ভালো থেকেছে, শান্তিতে থেকেছে। কোন রকম চাঁদাবাজি, হয়রানি এগুলো হয়নি এবং উন্নয়নও হয়েছে। ধীরে ধীরে সাভারের চেহারা কিন্তু পাল্টে গেছে, এটা হয়েছে সুশাসনের জন্যে। আগামী দিনগুলোতে যাতে এ সুশাসন প্রতিষ্ঠা ও শান্তি প্রতিষ্ঠা থাকে সেজন্য আপনাদের কাছে আমি একটা ভোট চাই, ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন, আমি যাতে আপনাদের সেবা করতে পারি।’

ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনি প্রচার চালানো রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচনি আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(খ) লঙ্ঘন।

এ বিষয়ে জানতে চেয়ে ডা. এনামুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঢাকা-১৯ আসনের মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৪১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৬৯ জন ও নারী ভোটার ৩ লাখ ৬৮ হাজর ৯৩৭ জন। ১৩ জন হিজড়া ভোটার রয়েছেন এ আসনে।

এনামুর রহমান ছাড়াও ৯ জন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- তৃণমূল বিএনপির মাহাবুবুল হাসান (সোনালি আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির আইরীন পারভীন (কাঁঠাল), জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমর সাইফুল ইসলাম মেম্বার ‌(নোঙ্গর), বাংলাদেশ সুপ্রীম পার্টির জুলহাস (একতারা), ন্যাশনাল পিপলস্‌ পার্টি-এনপিপির ইসরাফিল হোসেন সাভারী (আম), গণফ্রন্টের নূরুল আমীন (মাছ), স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ (ঈগল) ও মুহাম্মদ সাইফুল ইসলাম (ট্রাক)।

কেএসএইচ
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর