মসজিদে প্রচার, ত্রাণ প্রতিমন্ত্রীকে শোকজ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম

আচরণবিধি লঙ্ঘন করে মসজিদে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ঢাকা-১৯ আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

রোববার দুপুরে কারণ দর্শানোর নোটিশের ব্যাপারে নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

এর আগে ঢাকা-১৯ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ঢাকা ১ম আদালতের সিনিয়র সহকারী জজ জাকির হোসেন এ সংক্রান্ত একটি চিঠি দেন।

গত শুক্রবার দুপুরে সাভারের ব্যাংক টাউন জামে মসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশ্যে নৌকায় ভোট চেয়ে বক্তব্য দেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকেও সেদিন লাইভে এসেছিলেন তিনি।

মসজিদে প্রচারণা চালানোর কারণে, রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচনি আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(খ) বিধির স্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না -মর্মে আগামী ২ জানুয়ারি এ নোটিশের প্রেক্ষিতে ত্রাণ প্রতিমন্ত্রীর কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা এলাকার কোটাপাড়া বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে প্রচারণা চালানোর সময়ও লাইভে এসেছিলেন তিনি। সেদিন তার সাথে ছিলেন বনগাঁও ইউপি চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফ আহমেদ।

আচরণবিধি লঙ্ঘন করায় এর আগেও একাধিকবার শোকজের মুখে পড়েছিলেন সাভারের সংসদ সদস্য প্রার্থী ডা. এনামুর রহমান।

ঢাকা-১৯ আসনের মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৪১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৬৯ জন ও নারী ভোটার ৩ লাখ ৬৮ হাজর ৯৩৭ জন। ১৩ জন হিজড়া ভোটার রয়েছেন এ আসনে।

ডা. এনামুর রহমান ছাড়াও ৯ জন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- তৃণমূল বিএনপির মাহাবুবুল হাসান (সোনালি আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির আইরীন পারভীন (কাঁঠাল), জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমর সাইফুল ইসলাম মেম্বার ‌(নোঙ্গর), বাংলাদেশ সুপ্রীম পার্টির জুলহাস (একতারা), ন্যাশনাল পিপলস্‌ পার্টি-এনপিপির ইসরাফিল হোসেন সাভারী (আম), গণফ্রন্টের নূরুল আমীন (মাছ), স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ (ঈগল) ও মুহাম্মদ সাইফুল ইসলাম (ট্রাক)।

একাত্তর/আরএ
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর