নারীকে কটূক্তি, মঞ্জুর স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:১৬ পিএম

নির্বাচনি প্রচারের নারীর প্রতি ‘আপত্তিকর ও কটূক্তিমূলক’ মন্তব্য করায় পিরোজপুর-২ আসনের জাতীয় পার্টি-জেপি প্রার্থীর স্ত্রী তাসমিমা হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

গত ২২ ডিসেম্বর পিরোজপুর-২ আসনে নির্বাচনি প্রচারে অংশ নিয়ে জেপির প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রোকেয়া বেগমকে নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেন। যার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ রোকেয়া বেগম নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

রোকেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাসমিমা হোসেনকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি। তাকে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দিতে বলা হয়। কিন্তু তাসমিমা অনুসন্ধান কমিটির শোকজ আমলে নেননি।

গত ৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে পাঠানো এক চিঠিতে জেলার নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম দায়রা জজ কে এম মহিউদ্দিন জানান, তাসমিমা হোসেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন।

নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান অভিযোগকারী ও বিভিন্ন অডিও-ভিডিও এবং পত্রপত্রিকার সংবাদ বিশ্লেষণ করে তাসমিমা হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রমাণ পান। সেই পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি লিখে সুপারিশ করেছে কমিটি।

রোকেয়া বেগম অভিযোগ করেন, তাসমিমা হোসেন তাকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন, আপত্তিকর বক্তরের কারণে তিনি ও তার পরিবার মানসিক ও সামাজিক পীড়ার মধ্যে দিন পার করছেন।

তাসমিমার বক্তব্য উদ্ধৃত করে রোকেয়া অভিযোগ করেন।

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীকে পিরোজপুর-২ আসন থেকে নির্বাচন করছেন। ১৪ দলের শরিক জেপি গতবার দলীয় প্রতীকে নির্বাচনে লড়লেও এবার নৌকায় উঠেছেন।

কেএসএইচ
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে বিএনপির স্থানীয় দুই নেতাসহ ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
যেভাবে আপনারা নিজের জমি পাহারা দেন, তেমনি নিজের ভোটটাও পাহারা দিবেন। দরকার হলে সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়।
সরকার ও আদালতের নিষেধাজ্ঞা না থাকলে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়াতে কোন বাধা নেই বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে...
অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে একটি মামলা করা হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর