সিলেট-১ আসনে ভোট দিলেন শমসের মবিন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ এএম

তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী ভোট দিয়েছেন। রোববার সকাল আটটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরুতেই ভোট দেন তিনি।

শমসের মবিন চৌধুরী ভোট দিয়েছেন সিলেট-১ আসনের আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে।

যদিও তিনি তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে লড়ছেন বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৬ আসনে।

তবে নিজের নির্বাচনী এলাকার ভোটার নন সাবেক বীর বিক্রম শমসের মবিন। তিনি সিলেট-১ আসনের ভোটার হওয়ায় সেখানেই ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরই নিজের নির্বাচনী এলাকায় চলে যান সাবেক এই কূটনীতিক।

সদর উপজেলা ও শহর নিয়ে গঠিত সিলেট-১ (সাবেক সিলেট-৮) আসনকে ভিআইপি আসন বলা হয়। স্বাধীনতার পর থেকে এই আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছেন, সে দলই সরকার গঠন করেছে।

সম্প্রতি তৃণমূল বিএনপিতে যোগ দেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী।

উৎসবমুখর পরিবেশে সকাল আটটা থেকে শুরু হয়েছে সারা দেশের ভোট গ্রহণ, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। প্রথম এক ঘণ্টার ভোট চলাকালে দেশের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিন সকালেই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ভোট উৎসব শুরুর আগেই কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গম অঞ্চলসহ সারা দেশের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম। এবারই প্রথম ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছে।

আরবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করে পরাজিত হওয়ার পর কুমিল্লায় এক উপজেলা ভাইস-চেয়ারম্যানকে কিল-ঘুষি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হয়ে যাওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে, এখানে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি এগিয়ে রয়েছেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর