অসম্ভবকে সম্ভব করেই দেখালেন ব্যারিস্টার সুমন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম

দায়িত্ব নিয়েই কারিশমা দেখাচ্ছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। করছেন একের পর এক অসাধ্য সাধন, মানুষের চাওয়া পূরণ। এবার প্রায় ৫০ বছরের ময়লায় বন্ধ হয়ে যাওয়া খাল প্রায় বিনামূল্যে পরিষ্কার করে দেখালেন। যেই কাজের জন্য সরকারের বরাদ্দ ছিলো ২৫ লাখেরও বেশি টাকা। 

ভারতের সুপারহিট মুভি 'ওয়াজির' এ একটা মেসেজ আছে। 'তুমি যদি একটা ভালো কাজের মন্ত্র সবার মাঝে ছড়িয়ে দিতে পারো। তবে তুমি না থাকলেও, সেই কাজ তোমার হয়ে করে দিবে বাকিরা। সবার লক্ষ্যই তখন হয়ে যাবে এক। জিতে যাবে একটা জাতি!'

সংসদ সদস্য ব্যারিস্টার সুমন যখন সমাজ সংস্কারে নামলেন। তখন একজন দু'জন করে অনেকে তার পাশে এসে দাঁড়ালেন। ঠিক যেনো ওয়াজির চলচিত্রের অমিতাভ বচ্চন হয়ে গেলেন সুমন। আর তা দেখে সবাই হয়ে উঠলেন এক একজন ব্যারিস্টার সুমন। বাস্তবিক অর্থে একজন সুমন দিয়ে তো সমাজ পরিবর্তন হয় না। অনেকগুলো সুন্দর মন অর্থাৎ সুমনদের ঘামেই যে বদলায় একটা দেশের ইতিহাস। 

তার সবচেয়ে বড় উদাহরণ, হবিগঞ্জের বিভিন্ন নদী আর খালের ময়লা নিষ্কাশন! ক্ষণভেদে ২৫ থেকে ৫০ বছরের ময়লা-আবর্জনার স্তূপ মিলে বন্ধই হয়ে গেছে পানির প্রবাহ। দায়িত্ব নেবার পর দিন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে পরিষ্কার করে দেখালেন। তাতে বেঁচে গেলো সরকারের ২৬ লাখ টাকা!

মাধবপুর উপজেলা পরিষদের সামনের খাল থেকে দূষিত ময়লা-আর্বজনা পরিষ্কার করা হয়েছে। উপজেলা পরিষদের সামনের এ খালটির সঙ্গে সোনাই নদীর সংযোগ ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে খাল ভরাট করে দখল করে ফেলায় খালটি কালো পানি ও ময়লা-আর্বজনায় দূষিত হয়ে পড়ে। এতে খালের পাশ দিয়ে চলাফেরা কষ্টকর ছিল। শতাধিক স্বেচ্ছাসেবীকে নিয়ে সুমন নিজেই খালটির পরিষ্কার করেন।

তিনি বলেন, সরকারি রাস্তা, সেতু, স্কুল নির্মাণসহ যেকোনো সরকারি কাজে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে তাদের রেহাই দেয়া হবে না। ইতিপূর্বে খাল সংস্কারে ২৬ লাখ টাকা সরকারি বরাদ্দ দেয়ার কথা শুনেছি। তবে সঠিকভাবে কাজ হয়নি। অনিয়ম ও দুর্নীতি করে কেউ সরকারি অর্থ আত্মসাৎ করলে তা খতিয়ে দেখা হবে।

অসম্ভব আর অসম্ভব থাকে না, যখন বার বার একই দেয়ালে লাথি মারা হয়। সমাজের অসংগতি রাতারাতি পরিবর্তন সুমন দেখালেন। মানুষ পারে না। এমন কিছু আছে নাকি। সেজন্য জন নেতাকে যে নামতে হবে জনগণের কাতারে। ব্যারিস্টার সুমন যে প্রসেসে কাজ করছে সেটা অনুকরণীয় হতে পারে সবার।

ইসলামের অমিও বানী- মায়ের পদতলে সন্তানের বেহেস্ত। দেশটা তো মা-ই! এখন তা সযতনে পরিপাটি রাখবেন নাকি নোংরা করবেন সেই সিদ্ধান্ত আপনার। একটি বই একশটি বন্ধুর সমান। কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। ফুটবলের ফেরিওয়ালা হলেন জনগণের সেই ভালো বন্ধু।

এআরএস
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর