যুবলীগ নেতা হত্যায় ১০ জনের মৃত্যুদণ্ড, আটজনের যাবজ্জীবন

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড ও অপর আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরী এ রায় ঘোষণা করেন।  

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ১৮ জনের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আটজন কাঠগড়ায় উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ আসামি এখনও পলাতক রয়েছেন।  

মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- কুমিল্লা মনোহরগঞ্জের দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামের তাজুল ইসলামের তিন ছেলে মো: রিয়াদ হোসেন (২৯), মীর হোসেন (৩৭), আনোয়ার হোসেন (৪১), সামছুল হক পাটোয়ারীর দুই ছেলে মো: ইউসুফ (৩৬), মো: ইসমাইল হোসেন(৩৫), ছালেহ আহম্মদ এর ছেলে মিসু (২২), শহীদ উল্লাহ মেম্বারের ছেলে মো: রাজন (৩১), তাজুল ইসলামের ছেলে মানিক মিয়া (৩১) ও আবুল হোসেনের ছেলে মো: মিজানুর রহমান (২৪) ও মৃত সুলতান আহম্মদের ছেলে মো: রাশেদ (২২)।

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতরা হলেন- তাজুল ইসলামের ছেলে নোমান (২৩), সিরাজুল ইসলামের ছেলে সালাহ উদ্দিন (৪১), হাজী আ: সামাদ এর ছেলে আবুল কাশেম পিচ্চি কাশেম (৪২), মৌরভী আরী আকবরের ছেলে মো: শহীদউল্লা মেম্বার (৫৫), নূর আহম্মদের দুই ছেলে মো: সালেহ আহম্মদ (৩২) ও মো: সোহাগ (২৬), মৃত সফিকুর রহমানের ছেলে মো: স্বপন (৩৫), মৃত মন্তাজুর রহমানের ছেলে মো: টিপু (৩৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৩ মে সকাল ৯টায় সময় পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জেলার মনোহরগঞ্জে দক্ষিণ বাতাবাড়িয়ার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের বসত বাড়িতে হামলা চালায় এবং চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। 

এ ঘটনায় নিহত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের এর ভাই মো. আলমগীর হোসেন বাদি হয়ে ২০ জনকে আসামি করে মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মনোহরগঞ্জ থানার এসআই মো: নাছির উদ্দিন আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ৮ জুন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। ২০১৯সালের ১৩ অক্টোবর মামলাটি চার্জ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনানি শেষে বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোবারক হোসেন।

আরবিএস
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর