ছাত্রজীবন থেকেই অস্ত্র নিয়ে ঘুরতেন শিক্ষক ডা. রায়হান!

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১০:৫৩ পিএম

ভয়াবহ এক ব্যাপার! কলমের বদলে শিক্ষকের হাতে অস্ত্র! তিনি হয় তো ভুলেই গিয়েছিলেন, অস্ত্রের চেয়েও কলমের জোর অনেক বেশি। পরে জানা গেলো, ছাত্রজীবন থেকেই অস্ত্র নিয়ে ঘুরতেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ।

চলাফেরা করতেন বেপরোয়াভাবে। তার বাসা থেকে দুইটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, দুইটি বিদেশি কাতানা, দশটি অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করেছে পুলিশ। অভিযুক্ত এই শিক্ষকের বিরুদ্ধে আলাদা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে পাস করা ডাক্তার রায়হান শরীফ ৩৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে যোগ দেন স্বাস্থ্য বিভাগে। কমিউনিটি মেডিসিনের শিক্ষক রায়হান এক বছরের বেশি সময় আগে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে যোগ দেন। তিনি রাজশাহী মেডিক্যালের ৫২তম ব্যাচের ছাত্র ছিলেন।

সোমবার বিকেলে নিজ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করে আলোচনায় আসেন এই শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় তাকে আটক করে থানায় নেয় পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

পরে রাতে তার বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে আরেকটি মামলা হয় তার বিরুদ্ধে। সেব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। পরের দিন তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার জেলা ডিবির ওসি জুলহাজ উদ্দিন বলেন, গ্রেফতারের পর শিক্ষক রায়হানের মোবাইল ফোন ঘেঁটে ইন্টারনেট থেকে ডাউনলোড করা অত্যাধুনিক বিদেশি পিস্তলের অনেক ছবি পাওয়া গেছে। তার কাছে আরও অস্ত্র আছে কি না খোঁজ নিতে সোমবার রাতেই তার বাসায় অভিযান চালানো হয়।

তার কাছ থেকে ৭.৫৬ বোরের অত্যাধুনিক দুটি বিদেশি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন ও ১২টি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র তার কাছে থাকা ব্যাগেই পাওয়া গেছে। তিনি ব্যাগে করে এসব অস্ত্র নিয়েই মেডিক্যাল কলেজে এসেছিলেন। তবে তার বাসায় কিছু পাওয়া যায়নি।

জেলা পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বলেন, শিক্ষক রায়হানের কাছ থেকে উদ্ধার করা সব অস্ত্র তার ব্যাগেই ছিলো। শিক্ষক রায়হান শরীফ তার ব্যাগে করে অস্ত্রগুলো নিয়ে নিয়মিত মেডিক্যালে কলেজে যাতায়াত করতেন। একই রকমের ভাষ্য পাওয়া গেছে কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে।

রাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আরাফাত আমিনের মা সেলিনা আক্তার বলেন, টেবিলে পিস্তল রেখে পাঠদান করাতেন রায়হান শরীফ। শিক্ষার্থীরা ভয়ে এটা কাউকে বলেননি । তবে অন্য শিক্ষক ও কলেজ প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমার ছেলে যদি মারা যেত তাহলে এর দায় কে নিতো? আমি এ শিক্ষকের সর্বোচ্চ শাস্তি চাই।

তিনি বলেন, তমাল, তনু আমার দুই সন্তান। অনেক স্বপ্ন নিয়ে তমালকে মেডিকেল কলেজে ভর্তি করেছি। ওই শিক্ষক গুলি করার পর মোবাইল ফোনে তমাল আমায় বলেছিল পাগলা শিক্ষক আমার পায়ে গুলি করেছে। তখন আমরা দ্রুত বগুড়া থেকে চলে আসি।

সেলিনা আক্তার বলেন, হাসপাতালে আসার পর অধ্যক্ষকে বলেছি আমার ছেলে গুলিবিদ্ধ কেন? কেন ওই শিক্ষক আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করলেন। তারা সঠিক জবাব দেয়নি। আমার মতো অসংখ্য মা তার প্রিয় সন্তানদের এ কলেজে পড়তে পাঠিয়েছেন। কিন্তু আমার সন্তানদের নিরাপত্তা দেবে কে?

গুলিবিদ্ধ তমালের সহপাঠী মাসুম বলেন, ডা. রায়হান শরীফ পিস্তল নিয়ে ক্যাম্পাস ও ক্লাসে আসায় আমরা সব সময় ভয়ে থাকতাম। ক্লাসের টেবিলে পিস্তল রেখে পাঠদান করাতেন। আমরা কিছু বললে পরীক্ষায় ফেল করার ভয় দেখাতেন। আরেক সহপাঠী আক্তারুজ্জামান বলেন, রায়হান শরীফ মূলত কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। কিন্তু তিনি গায়ের জোরে ফরেনসিক মেডিসিন বিভাগেও ক্লাস নিতেন।

এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহবায়ক করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত করতে কলেজে এসেছেন তারা।

শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে গুলি করার বিষয়টি তদন্ত কমিটির কাছে স্বীকার করেছেন শিক্ষক ডা. রায়হান শরীফ। তবে তিনি অনিচ্ছাকৃতভাবে গুলি করেছেন বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, জানিয়েছেন, তার কাছে দুটি পিস্তল ছিল। তবে সেগুলোর লাইসেন্স নেই। বিভিন্ন সময় অস্ত্র দেখানোর বিষয়টিও স্বীকার করেছেন।

তদন্ত কমিটির সদস্যরা মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজটিতে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। তারা থানায় গিয়ে রায়হান শরীফ নামের ওই শিক্ষকের সঙ্গেও কথা বলেন। তদন্ত কমিটি গুলিবিদ্ধ শিক্ষার্থী ছাড়া তার সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষক ও অধ্যক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলেছে।

এদিকে, শিক্ষক রায়হান শরীফের চাকরিচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ কয়েক দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ-বগুড়া ফোরলেন মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেন। এক পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তিন সদস্যের তদন্ত দল অভিযুক্ত ওই শিক্ষকের শাস্তির আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি থেকে ফিরে আসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিক্ষোভস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরী। তিনিও ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী ও সংসদ সদস্য জান্নাত আরা হেনরী দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।

ড. জান্নাত আরা হেনরি বলেন, এই ঘটনা খুবই নিন্দনীয় ও দুঃখজনক। এমন ঘটনা মোটেও কাম্য নয়। আমি ঘটনা জানার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। আমরা যতোটা ভেবেছিলাম ছেলেটা ততোটা আহত হয়নি। সেই তুলনায় সে অনেকটা ভালো আছে।

শিক্ষর্থী তমল ভীষণ ভয় পেয়েছে জানিয়ে তিনি আরও বলেন, তার চিকিৎসা চলছে। শিক্ষার্থীরা অনেক দূর থেকে পড়তে এসেছে। তারা তো আমাদেরই সন্তান ও ভাই। তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের সবার। এই অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেব না। অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে না পারে।

এমন ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান।  তবে অধ্যক্ষ জানান, দুইবার কারণ দর্শানোর নোটিশ দিলেও তোয়াক্কা করেননি অভিযুক্ত শিক্ষক।

 

 

এআর
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর