কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে নিহত চার

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:৫২ পিএম

কুমিল্লার চান্দিনায় একটি মাছবাহী ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশ্বরে আরএনআর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা জেলার মনপুরা থানার রহমানপুর গ্রামের খোরশেদ হাওলাদার ছেলে মনির হোসেন (২৮), একই গ্রামের আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩২) ও হামিদ মিস্ত্রীর ছেলে আকতার হোসেন (৩৫)। তারা তিনজন মাছের ট্রাকের শ্রমিক।

এছাড়া নিহত রফিকুল ইসলাম (২৩) ট্রাক চালকের সহকারী। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায়। 

স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশ কর্মকর্তা ফারুক মোল্লা জানান, নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাবার পথে কুমিল্লার বেলাশ্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাকটি উল্টে যায়।

এসময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চারজন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ এলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনজুরুল আলম মোল্লা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ফাঁড়িতে নেয়া হয়েছে। নিহতদের একজন ট্রাক চালকের সহকারী, বাকি তিনজন মাছের ট্রাকের শ্রমিক। দুর্ঘটনার পর চালকদের পাওয়া যায়নি। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নিতে প্রক্রিয়া চলছে।

আরবিএস
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর