শেরপুরে শিয়ালের কামড়ে আহত সাত

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৮:৪৩ পিএম

শেরপুরের নকলায় পাগলা শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ সাতজন আহত হয়েছেন। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দশকাহনিয়া ও আমানিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন- উপজেলার পাঠাকাটা আমানিয়াকান্দা গ্রামের মতিউর রহমানের স্ত্রী বেনুজা বেগম (৬৫), দশকাহনিয়া গ্রামের এসহাক আলীর স্ত্রী জাহানারা বেগম (৩৫), আব্দুর রশিদের স্ত্রী রহিমা বেগম (৪০), নূরল আমিনের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), আব্দুল মালেকের পুত্র হেলাল মিয়া (২৬), মৃত আশ্রব আলীর পুত্র আবু বক্কর সিদ্দিক (৮০) ও দেলু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করেই একটি পাগলা শিয়াল দশকাহনিয়া ও আমানিয়াকান্দা গ্রামে যাকে যেখানে পেয়েছে, তাকে সেখানেই কামড় দিয়েছে। এসময় স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে শিয়ালকে ধাওয়া দিলে পাগলা শিয়ালটি পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আহতদের সরকারিভাবে ভ্যাকসিন দেয়ার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। 

আরবিএস
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর