গৃহবধূ হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার 

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০১:৪৯ পিএম

নওগাঁর ধামুইরহাটে গৃহবধূকে মহসিনা খাতুনকে (৩০) শ্বাসরোধে হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার ভোর রাতে উপজেলার গোপীরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীর নাম বিদ্যুৎ হোসেন (৪৬)। বিদ্যুৎ হোসেন ধামুইরহাট উপজেলার গাংরা গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

নিহত মহসিনা খাতুন একই উপজেলার বিহারীনগর গ্রামের নরুল আমিন ওরফে এরশাদের স্ত্রী এবং একই জেলার পার্শ্ববর্তী দিবর খান্দই গ্রামের সলিম উদ্দিনের মেয়ে।  ১২ মার্চ সকালে স্বামীর বাড়ির পার্শ্বের একটি আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মামলা সূত্রে জানা গেছে, আয়নার সাথে তার স্বামী নরুল আমিন ও স্বামীর পরিবারের লোকজনের ছোটখাটো বিষয়ে বিরোধ লেগেই থাকতো। এই বিরোধের জের ধরে ১১ মার্চ রাতের কোন এক সময় আয়নাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী ও তার পরিবারে লোকজন। এরপর বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য নরুলের নিজ বাড়ির আম গাছে ঝুলিয়ে রাখে স্ত্রীর মরদেহ। 

ঘটনার পর আয়নার স্বামী, শ্বাশুর, শাশুড়ীসহ ঘনিষ্ট আত্মীয়-স্বজনরা পালিয়ে যান। ঘটনাটি জানতে পেরে আয়নার বাবা থানায় সংবাদ দেন। পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে।

এ ঘটনায় নিহত আয়নার চাচা আব্দুল হামিদ বাদী হয়ে ধামুইরহাট থানায় শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী নরুল আমিন, শ্বাশুর, শাশুড়ী সহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। 

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্ণেল মাহাবুবুল আলম জানান, এ ঘটনায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্প একটি অভিযোগে পেলে গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোর রাতে গোপীরামপুর এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামী বিদ্যুৎ হোসেনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।   

ধামইরহাট থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, ঘটনার পর থেকে আয়নার তার স্বামী, শ্বাশুর, শাশুড়ীসহ ঘনিষ্ট আত্মীয়-স্বজনেরা পলাতক থাকায় মামলার আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে র‌্যাবের পক্ষ থেকে মামলার পলাতক আসামী বিদ্যুৎ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনাগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এআর
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর