চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া সীমান্ত এলাকায় মাদকের সাথে অস্ত্র পাচারের সময় একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার চাক পাড়া সীমান্ত ফাঁড়ির পাশে নামো চাকপাড়া এলাকায় থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
শফিকুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি ও দুই কেজি গাঁজা জব্দ কর হয়।
শফিকুল এলাকার নলডুবি গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিকেল চারটার দিকে চাকপাড়া সীমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যরা নামচাকপাড়া এলাকার নলডুবি ব্রিজের কাছে একটি ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি চালালে ওই ব্যক্তি ধরা পড়েন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ট্রাক্টর থেকে পড়ে কিশোরের মৃত্যু