প্রান্তিক বৃহন্নলাদের কাছে পৌঁছেছে ঈদ উপহার

আপডেট : ২১ জুলাই ২০২১, ০৮:১৬ এএম

কুড়িগ্রামে অর্ধ শতাধিক হিজরা (তৃতীয় লিঙ্গ) পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে জেলা সদরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে বৃহন্নলাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা চৌধুরী, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, সদরের প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি আবু আজাদ রানা, সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী কর্তৃক ঈদ উপহারে ছিল চাল, ডাল, লবন ও তেল। বৃহন্নলা সম্প্রদায়ের সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন,আমাদের কথা কেউ ভাবেন না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে যে খাদ্য সহায়তা প্রদান করা হলো তাতে আমি আমার সকল তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাই সেইসাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। আমরা অত্যন্ত খুশি হয়েছি।


একাত্তর/এসএ

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের জন্য গতকাল সোমবার থেকে...
কক্সবাজারের স্থানীয় সরকার ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে নবগঠিত পেকুয়া পৌরসভার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর