সিলেট-সুনামগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব, শিলাবৃষ্টি

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৯:২২ এএম

সিলেট ও সুনামগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে অন্তত দুই শতাধিক ঘরবাড়ি, দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ।

ঝড়ের মধ্যেই বৃষ্টির সঙ্গে বড় বড় শিলা আঘাতে বেশকিছু গাড়ি কাচ ও বাড়ির টিনের ক্ষয়ক্ষতি হয়েছে। শিলার আঘাত এক জনের মাথা ফেঁটে যাওয়ার খবর পাওয়া গেছে।    

রোববার রাত ১০টায় শুরু হয় ঝড়ের তাণ্ডব। এতে সুনামগঞ্জের দুই উপজেলার ২০ গ্রামের দুই শতাধিক বাড়িঘর ও দোকান বিধ্বস্ত হয়।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে  শান্তিগঞ্জ উপজেলায়। সেখানে গাছপালা ভেঙে পড়ায় অনেক সড়ক বন্ধ রয়েছে। আর খুঁটি ভেঙে পড়া বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। গোটা এলাকা অন্ধকারে নিমজ্জিত।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালীউল্লাহ জানান, ঝড়ের সময় একটি গাছ সিএনজি অটোরিকশার উপরে ভেঙে পড়লে তিনজন আহত হন।

সিলেট নগরী ও আশেপাশের উপজেলায় চলা প্রায় ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে বড় বড় শিলের আঘাতে অনেকের বাসাবাড়ি ও গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরবি
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর