মহিপুর মৎস্য বন্দরের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১০:৪৯ পিএম

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরে আগুন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

শুক্রবার রাত ৮টায় মৎস্য বন্দরের পূর্ব দিকে একটি মাছের আড়ত থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দখিনা বাতাস এবং মাছের আড়তগুলোতে থাকা ককসিট, জাল ও দাহ্য পদার্থের কারণে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে রাত সাড়ে ৮টার পর কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এর আগেই পুড়ে যায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও মাছের আড়ত।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এসময় স্থানীয় জনগণও আগুন নেভানোর কাজে অংশ নেয়।

কলাপড়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম বলেন, আমরা উপজেলা প্রশাসন থেকে একটা কমিটি গঠন করবো। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করবে।

এর আগে গত ২ মার্চ রাতে একই বন্দরে অগ্নিকাণ্ডে আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

আরবিএস/আরএ
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
পটুয়াখালীর টাউন জৈনকাঠী এলাকার চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার প্রধান আসামি মো. আলামিন ওরফে কসাই আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. মো. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনার দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর