যাত্রী ভোগান্তি কমাতে মেঘনা সেতুর দ্বিতীয় টোল প্লাজা চালু

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৬:১১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ও যাত্রী ভোগান্তি কমাতে চালু করা হলো মেঘনা সেতুর টোল প্লাজা-২। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় টোল প্লাজার উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।  

উদ্বোধনের পরই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় মেঘনা টোল এলাকায় নতুন করে স্থাপিত ছয়টি ইলেক্ট্রনিক টোল আদায় সিস্টেমের কাউন্টার। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সড়ক জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজ রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

টোল প্লাজার উদ্বোধন শেষে সড়ক জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী জানান, এ পথে যানজট ও যাত্রা ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এবার গতবারের চেয়ে আরও স্বস্তিতে মানুষ বাড়ি ফিরতে পারবে। 

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে চার শতাধিক পুলিশ সদস্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোতায়েন করা হয়েছে। নতুন টোল প্লাজা করায় এবার আর এ পথে যানজট হওয়ার সম্ভব নেই বলেও জানান তিনি।

আরবিএস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটোফাইন’ কার্যক্রম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর রাজারহাট এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক জন নিহত হ‌য়ে‌ছে।
কালবৈশাখীর তাণ্ডবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে অন্তত দশ জায়গায় গাছ উপড়ে পড়ে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। সোমবার দুপুরে এ ঘটনায় মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট।
ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ। ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতুর টোলপ্লাজা থেকে কাচপুর সেতু পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীর চাপের পাশাপাশি বেড়েছে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর