ফেনীতে ঝড়ে মহাসড়কে গাছ পড়ে তীব্র যানজট

আপডেট : ০৬ মে ২০২৪, ০৫:৪৭ পিএম

কালবৈশাখীর তাণ্ডবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে অন্তত দশ জায়গায় গাছ উপড়ে পড়ে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। সোমবার দুপুরে এ ঘটনায় মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট।

পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা দ্রুত গাছ ও ডালপালা রাস্তা থেকে অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক  হয়।

এছাড়া ছাগলনাইয়া-ফেনী এবং ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশেও গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়।

সোমবার দুপুরে ফেনীর আকাশে মেঘের ঘনঘটার সাথে শুরু হয় দমকা হাওয়া। সঙ্গে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত। হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে মানুষ নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন । দুপুরেই যেন নেমে আসে সন্ধ্যার আঁধার। এরপর হঠাৎ শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, মহাসড়কের ফাজিলপুর অংশে অন্তত ৫-৬টি স্থানে গাছ উপড়ে পড়ে। পুলিশের সহায়তায় দ্রুত গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, কালবৈশাখী ঝড়ে ফেনীর বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

একাত্তর/জো
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটোফাইন’ কার্যক্রম।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর