ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার  

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৯:২২ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে সাত ঘণ্টা পর বগিটি উদ্ধার করা হয়েছে। স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের দুই লাইনেই ট্রেন চলাচল। 

মঙ্গলবার সকাল সাতটার দিকে বেলাইনে যাওয়া বগিটি উদ্ধার করা হয় বলে রেলের একজন কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে সোমবার রাত সাড়ে ১২টায় সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় চট্টগ্রামে থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক রাখা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, কনটেইনার ট্রেনটির একটি বগির দুইটি চাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের অদূরে দাড়িয়াপুর এলাকায় বিকট শব্দে লাইনচ্যুত হয়।

রাতেই উদ্ধারকাজ শুরু হয় বলে জানান আখাউড়া রেলওয়ে জংশনের লোকো ইন্সপেক্টর নজরুল ইসলাম। উদ্ধারের পর সকাল আটটা থেকে আপ ও ডাউন দুই লাইন দিয়েই ট্রেন চলাচল করছে।  

আরবি
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর