জিম্মি নাবিকদের উদ্ধারে কম সময়ে অগ্রগতি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০১:০১ পিএম

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অল্প সময়ের মধ্যে যথেষ্ট অগ্রগতি হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাহাজের সমস্ত নাবিকরা সুস্থ আছেন। উদ্বেগের কোনো কারণ নেই, তবে মুক্তির সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি।

বুধবার সকালে চট্টগ্রামের দেওয়ানজি পুকুর পাড়ের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। 

ড. হাছান মাহমুদ আরও বলেন, ঈদের আগে ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি বাজারকে অস্থির করার অপচেষ্টা করেছিলো। কিন্তু জনগন তাদের আহবানে সাড়া দেয়নি। একইসাথে সরকারের কঠোর অবস্থানের কারণে বিএনপির সেই অপচেষ্টা ব্যার্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

এদিকে সারাদেশে হঠাৎ করে কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি কিশোর গ্যাংয়ের মদদদাতাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারিও উচ্চারণ করেন পররাষ্ট্রমন্ত্রী। 

গেলো ১২ মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আবর আমিরাতগামী বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়াr জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটিতে আছেন ২৩জন নাবিক। যাদের সবাই বাংলাদেশি নাগরিক।

জলদস্যুদের কবলে পড়া জাহাজটি চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠি কবির গ্রুপের। সাধারণত পণ্য পরিবহণের কাজে ব্যবহৃত হয় জাহাজটি।

আরবিএস
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা এলাকা থেকে ৩০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যুরা। গত বুধ ও বৃহস্পতিবার দুইদিনে অপহরণ করা এসব জেলেদের বনের মধ্যে আটকে রাখা হয়েছে।
পূর্ব সুন্দরবনের টিয়ারচর এলাকায় জেলেদের ওপর হামলা চালিয়ে একজনকে অপহরণ করেছে বনদস্যু শরীফ বাহিনী। দস্যুরা অপহৃত জেলের জন্য মুক্তিপণ দাবি করেছে। 
সুন্দরবনে হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ সাত জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছেন কোস্ট গার্ড। 
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর