চোরাইপথে আনা ১২ ট্রাক ভারতীয় চিনি জব্দ, আটক ২৪

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩০ এএম

শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাক জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এসময় এসব ট্রাকের চালক ও হেলপারসহ ২৪ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাবনা কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক এবং চোরাকারবারে জড়িতদের আটক করা হয়। 

পুলিশের একটি সূত্র জানায়, চোরাই পথে আনা চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত থেকে আরিচা-কাজরিরহাট ফেরি পার হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিল পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসব ট্রাকে অন্তত আড়াই শতাধিক মেট্রিকটন চিনি আছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ট্রাকগুলো জেলা পুলিশের হেফাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে আসা ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো আরিচা থেকে পাবনার কাজিরহাট ঘাট পার হয়ে আসছিল। এসময় পাবনা জেলা ডিবি পুলিশের দল ট্রাকগুলোকে আটক করে। এসময় তারা ট্রাকে বহন করা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর এগুলো জব্দ করা হয়েছে। এই ঘটনায় ২৩-২৪ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।

আরবিএস
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর