বজ্রপাতে খাগড়াছড়িতে নিহত বেড়ে চার 

আপডেট : ০৫ মে ২০২৪, ০৯:২২ পিএম

বজ্রপাতে খাগড়াছড়িতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে চার, এদের মধ্যে শিশু সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে বাড়িঘর, মারা পড়েছে বেশ কয়েকটি গবাদি পশু। এছাড়া জামালপুরে নিহত হয়েছে আরো একজন।

রোববার সকালে খাগড়াছড়ির দীঘিনালার কবাখালি এলাকায় বজ্রপাতে মাটির ঘরে আগুন লেগে যায়। এতে নিহত হন মা হাসিনা বেগম (৩০) ও ছেলে হানিফ মিয়া (৮)।

প্রায় একই সময় বজ্রপাতে রামগড়ে মরা যান গরজ চাকমা (৫০) নামে আরো একজন। এ সময় মারা পড়ে দুটি গরু। ভোরের ঝড়বৃষ্টিতে জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মাটিরাঙ্গায় শশী কারবারি পাড়ায় বজ্রপাতে নিহত হয়েছে শমিকা ত্রিপুরা(২৬) নামে এক নারী। দগ্ধ হয়ে মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত হয়েছেন তার দুই সন্তান। তাদেরকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বজ্রপাতে তাদের সঙ্গে থাকা তিনটি ছাগলও মারা যায়।

রোববার ভোরে দেশের কয়েকটি জেলায় বজ্রবৃষ্টি হয়েছে। এতে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে জামালপুরের ইসলামপুর উপজেলার কটাপুর গ্রামে রবিবার বজ্রপাতে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা কৃষক আব্দুল মজিদের মৃত্যু হয়।

আরবি
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর