ক্রিকেটার সাকিবকে দেখতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে দগ্ধ শিক্ষার্থী

আপডেট : ০৭ মে ২০২৪, ১১:৩৯ পিএম

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে এক নজর দেখতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে জাহিদ হোসেন নিরব (১৩) নামে এক শিক্ষার্থী। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দৌড়পুরা বাজারে এ ঘটনা ঘটে।

জাহিদ চৌদ্দগ্রাম উপজেলার খাগাইশ গ্রামের সৌদি প্রবাসী মো. জসিম উদ্দিনের ছেলে। সে দৌড়পুরা হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

জাহিদের মামা আরমান হোসেন রনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসান দৌড়পুরা বাজারে একটি কসমেটিকসের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন। তাকে দেখতে গ্রামের মানুষ সেখানে ভিড় করে। সামনে থেকে এক নজর দেখার জন্য জাহিদও সেখানে যায়। পরে ভিড়ের কারণে সে ঐ মার্কেটের দোতলার ছাদে উঠে অনেক সাথে। সেখানেও অনেক ভিড় ছিলো। আর ওই ছাদের পাশেই ছিলো হাই ভোল্টের বৈদ্যুতিক তার। এসময় অসাবধানতাবশত ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে গিয়ে আহত হয়। 

তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, নিরবের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, শিশুটি এখনও চিকিৎসাধীন রয়েছে। 

আরবিএস
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
নরসিংদীতে পুরাতন ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় বিস্ফোরিত হয়ে আগুন লেগে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।
দেশে প্রায় ৫০ শতাংশ নারী কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হন বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডাকটিকিটের সনাতন যুগের গণ্ডি পেরিয়ে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। স্মার্ট পোস্টেজ বা ই-ফ্রাংকিং ব্যবস্থা চালুর পর থেকে গত ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি ৫০ কোটি ৬০ লাখ...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
টানা দুই দফা দেশের বাজারে দাম বাড়ার পর আবারও কমল স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে দুই হাজার ৮৫৮ টাকা। এতে ভ্যাটসহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর