মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল কলেজছাত্রের

আপডেট : ১১ মে ২০২৪, ১২:০৪ পিএম

নড়াইলে বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের সংঘর্ষে মামুন সমাদ্দার নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছেন দুই পথচারী। 

শনিবার সকালে নড়াইল- ফুলতলা সড়কে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত মামুন সমাদ্দার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।  

এ ঘটনায় আহত হয় দুই পথচারীর মধ্যে গুরুতর একজনকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নড়াইল থেকে ফুলতলার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মামুন। পথে কাড়ারবিলের একটি ব্রিজ অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলগামী দুই বাইসাইকেল আরোহী মাটি কাটা শ্রমিককে ধাক্কা দেন। এসময় সড়কে ছিটকে পড়ে যান মামুন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্য নিশ্চিত করেন।

সদর থানার ওসি সাইফুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরবিএস
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর