স্বাভাবিক হলো সৈয়দপুরের বিমান চলাচল

আপডেট : ১৩ মে ২০২৪, ০৯:৪৩ পিএম

রানওয়ের ল্যান্ডিং লাইটিং সিস্টেম আংশিক সচল হওয়ায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে। বিমানবন্দরের রানওয়ের নিচে বৈদ্যুতিক ক্যাবলে শর্টসার্কিটের কারণে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা বন্ধ থাকে ফ্লাইট চলাচল। 

সোমবার রাত পৌনে আটটা থেকে ক্রমান্বয়ে ঢাকা থেকে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা ও নভোএয়ারের একটি করে ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। পরে সোয়া আটটার দিকে আবার যাত্রী নিয়ে একটি বিমান সৈয়দপুর বিমান বন্দর থেকে উড্ডয়ন করে ঢাকা বিমান বন্দরের উদ্দেশ্যে। 

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, রানওয়ের ল্যান্ডিং লাইটিং সিস্টেমের দু’টি সার্কিটের মধ্যে একটি সচল করা সম্ভব হয়েছে। অপরটি সচলের কাজ চালিয়ে যাচ্ছে কারিগরি টীম। একটি সার্কিট সচল হওয়ায় আজ রাতে ঢাকা থেকে তিনটি বিমান সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে আবার যাত্রী নিয়ে ঢাকায় ফিরে গেছে।

এর আগে গতকাল সন্ধা ছয়টার দিকে বিমানবন্দরের ল্যান্ডিং লাইটিং সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। ফলে রাতের তিনটি বিমান সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এতে ভোগান্তিতে পড়েন প্রায় দুই শতাধিক যাত্রী। 

সোমবার সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে বিমানের একটি ফ্লাইট সৈয়দপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

 

এআর
রানওয়েতে শিয়ালের ছোটাছুটির কারণে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে ২৫ মিনিট দেরি হয়েছে।
রানওয়ের নিচে বৈদ্যুতিক ক্রটি দেখা দেওয়ায় সৈয়দপুর বিমানবন্দরে সন্ধ্যার পর থেকে কোনো উড়োজাহাজ ওঠানামা করেনি। এসময় অন্তত তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুরে বিমানবন্দরে এ ঘটনা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর