রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ১৪ মে ২০২৪, ০৬:২৫ পিএম

রাজবাড়ীতে শিশু ধর্ষণের মামলায় খালিদ হাসান লিটন (৩৫) নামে এক কৃষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ের আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি খালিদ হাসান লিটন আদালতে উপস্থিত ছিলেন। তিনি কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা। 

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ মার্চ দুপুরে নিজ বাড়ির উঠানে খেলছিলো শিশুটি। সেখান থেকে তাকে ডেকে ঘরে নিয়ে যায় প্রতিবেশি লিটন। ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। পড়ে শিশুটি তার মায়ের কাছে কান্নাকাটি করে বিষয়টি জানালে প্রতিবেশিদের সহযোগিতায় লিটনকে আটক করে পুলিশে দেন তারা। এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে কালুখালি থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাডভোকেট মো. সাইফুল হক বলেন, শিশু ধর্ষণ মামলায় বিচারক এক বছর দুই মাসের মধ্যে রায় প্রদান করেছে। এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। বিচার প্রার্থী সঠিক বিচার পেয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।

আরবিএস
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর