মাদক বিক্রিতে বাধা দেয়ায় নারীকে অপহরণের পর হত্যা

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৫:৫৬ পিএম

সাভারে মাদক বিক্রিতে বাধা দেয়ায় সীমা আক্তার নামে এক নারীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজ নগর এলাকা থেকে মাটিচাপা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা। 

পুলিশ জানায়, গেলো ২ জুন সন্ধ্যায় সীমা আক্তারকে তার ভাড়া বাসার সামনে থেকে অপহরণ করে মাদক ব্যবসায়ীরা। পরে তাকে হত্যা করে মরদেহ ভাড়া বাসার পাশে একটি নির্জন জঙ্গলে মাটিচাপা দেয় তারা। পরে সীমার আত্মীয়রা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শুরু করে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে মাদক ব্যবসায়ী সাইফুলকে আটক করে ডিবি। সাইফুলের দেয়া তথ্যের ভিত্তিতে আজ দুপুরে সীমার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা।

স্থানীয় স্বপন ও সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এসবের প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা সীমার ওপর ক্ষিপ্ত ছিলো। এর জের ধরে সীমাকে অপহরণের পর হত্যা করা হয়।  

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন বিপ্লব জানান, হত্যাকাণ্ডের মূল হোতা স্বপনকে আটক করতে অভিযান চলছে। 

আরবিএস
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর