ঋণ পরিশোধের পরও কৃষকের ঘাড় থেকে নামছে না বোঝা

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৩:০৭ পিএম

ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করেছেন কৃষক। তারপর আবার ঋণ নিতে গিয়ে দেখেন তার নামে আবারও ঋণ নেয়া হয়েছে কৃষি উন্নয়ন ব্যাংক থেকে। এরকম অভিযোগ জয়পুরহাটের একাধিক কৃষকের। অভিযোগের আঙুল পুরানাপৈল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক কর্মচারীর দিকে। 

এদিকে ওই ব্যাংকের কর্মচারী মুস্তাফিজ পলাতক। তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তা।

জয়পুরহাট সদরের পুরানাপৈল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা। কৃষিঋণ কেলেঙ্কারিতে উধাও হয়ে গেছেন এই ব্যাংকের এক কর্মচারী।

এই ব্যাংক থেকে গত বছর ঋণ নিয়েছিলেন তাজপুর গ্রামের কৃষক আমিনুর রহমান। সুদ-আসলে সেই ঋণ পরিশোধ করে গত ১৩ মে আবারও ঋণ নিতে গিয়ে জানতে পারেন কয়েকদিন আগেই এক লাখ ৩০ হাজার টাকা ঋণ নিয়েছেন তিনি। তার মতই ভুক্তভোগী আরো কয়েকজন কৃষক।

এই ঋণ কেলেঙ্কারির পক্ষে অদ্ভুত তত্ত্ব দাঁড় করিয়েছেন ব্যাংকটির ম্যানেজার। বলেন, ব্যাংকের স্বার্থেই মাঝে-মধ্যে এমন অনিয়ম করতে হয়।

জয়পুরহাট রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক আজমেরী হোসেন বলেন, কৃষক যেহেতু ঋণ দিতে পারে না, আমরা কৃষকের ঋণ সহজ করার জন্য কাজটা করে থাকি। আমরা কৃষককে বলি যে, আপনারা কারো কাছ থেকে নিয়ে আসেন।   

ঋণ জালিয়াতির এখবর জানাজানি হওয়ার পর থেকে উধাও হয়ে গেছেন ব্যাংকটির মোস্তাফিজ নামের এক কর্মচারী। এ ঘটনার তদন্ত করছে ব্যাংকের জোনাল অফিস।

জয়পুরহাট কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার জাফর আলী মল্লিক বলেন, এই অভিযোগে যথাযথ তথ্য উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরই পরবর্তীতে আমাদের করণীয় কী তা জানানো হবে।   

তবে দ্রুত তদন্ত শেষ করে ব্যাংকের দোষী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরবিএস
খুলনায় কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির কোন কুল কিনারা হয়নি। মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে জিজ্ঞাসাবাদ চলছে তিন নিরাপত্তা কর্মীর।
জামালপুরের মেলান্দহে ক্ষুদ্র ঋণের জালে আটকা পড়ে আছে অসংখ্য দরিদ্র পরিবার। অনেকেরই অভিযোগ কয়েক বছর আগে সুদসহ ঋণের সব টাকা পরিশোধ করেও তারা গ্রামীণ ব্যাংকের ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারছেন না।...
ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম গরু বিক্রি করে পরিশোধ করেন এনজিওর ঋণ। পরে নিজেকে পবিত্র করতে এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। এ ঘটনায় শেরপুরের নালিতাবাড়ীতে সৃষ্টি হয়েছে...
ব্যাংক থেকে ৪৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ চেষ্টার অভিযোগে কুমিল্লা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  জাকির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাকির হোসেন জাহেরকে গ্রেপ্তার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর