উত্তরের ঈদযাত্রায় এবারও ভোগান্তির শঙ্কা

আপডেট : ০৮ জুন ২০২৪, ১২:২০ পিএম

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ধরে উত্তরের পথে এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা রয়েছে। এই শঙ্কাকে ধরে এরইমধ্যে পরিকল্পনার পরিবর্তন ঘটিয়ে যাত্রীদের ঘরে ফেরা নিশ্চিতে কাজ শুরু করেছে পুলিশ। আর বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যানজট মুক্ত ঈদযাত্রায় তারা সব রকম প্রস্তুতি নিয়েছে। 

গেলো ঈদযাত্রায় ৪ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৫৩টি গাড়ি বিকল ও কিছু দুর্ঘটনা ঘটে বঙ্গবন্ধু সেতুর ওপর। যে কারণে শেষদিকের ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের ঘারিন্দা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে তৈরি হয় যানজট। 

এবারও ঈদযাত্রায় একই শঙ্কায় যাত্রীরা। তারা বলছেন, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ দশমিক ৫ কিলোমিটার রাস্তার কাজ এখনো ভোগাচ্ছে। ঈদের আগে-পরে তাই সড়কে নজরদারি বাড়ানোর দাবি যাত্রীদের। 

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে আরও অন্তত ৫ কিলোমিটার নতুন করে চার লেন সুবিধা পাওয়া যাবে। এছাড়াও ঈদযাত্রা যানজটমুক্ত রাখতে প্রস্তুত আছে সেতু কর্তৃপক্ষ। 

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, রাজধানী থেকে এই ফিটনেসবিহীন গাড়িগুলো না আসে, বা যত কম আসে আমাদের জন্য তত মঙ্গল। একটা অনুরোধ থাকবে যাত্রী সাধারণের প্রতি, তাদের গাড়ি যেন ভালো (ফিটনেস) থাকে। তারা যেন ভালো গাড়ি নিয়ে আসেন। এবং টোল প্লাজায় খুচরো টাকা যেন নিয়ে আসেন, যাতে করে টোল আদায়ে বিলম্ব না হয়।  

মহাসড়কটির টাঙ্গাইলের সীমানা যানজট মুক্ত রাখতে এবার ঈদযাত্রার দিনগুলোতে পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহাতে যানজট বৃদ্ধি পায়। এর পেছনে অবশ্য অনেকগুলো কারণ থাকে। ঈদুল আজহাতে পশুবাহী ট্রাক চলাচল করে, ঈদুল ফিতরের সময় যা দেখা যায় না। পশুবাহী ট্রাকগুলোর গতি অপেক্ষাকৃত কম থাকে বলে যানজটের সৃষ্টি হয়। 

ঢাকা-টঙ্গাইল মহাসড়ক দিয়ে ঈদে ঘরে ফেরেন অন্তত ২৩ জেলার মানুষ। 

আরবিএস
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হলেও এ বছর তা কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষকে স্বস্তির ঈদযাত্রা উপহার...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেসের উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনার দীর্ঘ ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে এই রুটে পুনরায় ট্রেন চলাচল...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর