মিয়ানমার পরিস্থিতি: বাংলাদেশে প্রভাব থাকলেও ঝুঁকি নেই

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৫:৫৯ পিএম

মিয়ানমারের জলসীমার ভেতর তিনটি যুদ্ধ জাহাজ নোঙর করে রেখেছে দেশটি। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে ঠেকাতে এসব জাহাজ প্রস্তুত রাখা হয়েছে বলে তথ্য দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। প্রতিবেশী হিসেবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, তবে এদিকে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। 

মিয়ানমারের মংডু, রাথেডওং আর রামরি শহর দখল নেয়ার জন্য বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি লড়াই করছে সরকার বাহিনীর সাথে। গোলাগুলির শব্দ আসছে টেকনাফ ও সেন্টমার্টিনে।

বিদ্রোহীদের আক্রমণ ঠেকাতে মিয়ানমারে জলসীমার ভেতরেই তিনটি যুদ্ধ জাহাজ নোঙর করে রেখেছে দেশটি। একই জলসীমার ভেতরে অবস্থান নিয়েছে আরাকান আর্মিও। 

বাংলাদেশের জলসীমায় ডুবোচরের কারণে মিয়ানমারের জলসীমা ব্যবহার করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যায় নৌযান। তবে বর্তমানে সেই পথ দিয়ে কোনো নৌযান গেলেই মিয়ানমার থেকে গুলি ছুঁড়ছে। এতে বন্ধ হয়ে গেছে টেকনাফ থেকে সেন্টমার্টিনের ট্রলার ও স্পিডবোট চলাচল। 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, মিয়ানমার তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ব্যস্ত। বাংলাদেশে এর প্রভাব থাকলেও কোনো ঝুঁকি নেই। 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন, আমাদের বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের কোনো যুদ্ধ জাহাজ নেই। আমাদের সীমানা নিরাপদ। দুই একটা জাহাজের কথা বলা হচ্ছে, সেগুলো তাদের সীমানায় আছে, তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের সীমানার সাথে কোনো সম্পর্ক নেই। 

তবে নাফ নদীতে নৌযান চলাচলে সতর্ক হওয়া জরুরি বলেও জানান এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে সাধারণত আমরা যে রুট ব্যবহার করি, সেটা তিন থেকে চারশ মিটার আনুমানিক। যেহেতু এবার যুদ্ধ হচ্ছে এর প্রেক্ষিতে আমরা এই পথ এড়িয়ে যাবো। যেহেতু যুদ্ধ চলছে নিরাপত্তার বিষয় আছে। আমরা বিকল্প রুটের ব্যবস্থা করছি।  

শুক্রবার সেন্টমার্টিনে এক মাসের খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। বিকল্প পথে নৌযান চলাচলেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।

এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সঙ্কটের কারণে বাংলাদেশ আক্রান্ত হলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমরা আক্রান্ত হলে ছেড়ে দেবো না। আমরা আক্রমণ করবো না। তবে আমাদের প্রস্তুতি আছে।

২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের পার্লামেন্টারি নির্বাচনে অং সান সুচির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৪১২ আসনের মধ্যে ৩৪৬টিতে জয় পায়। কিন্তু অধিবেশন শুরুর প্রাক্কালে তাকে ক্ষমতাচ্যুত করে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী।

২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে তাদের নিপীড়ন-নির্যাতন ও হামলায় অন্তত সাড়ে চার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বন্দী করা হয়েছে ২৫ হাজার মানুষকে। জান্তার হামলায় মিয়ানমার জুড়ে অন্তত ৭৮ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।

এ পরিস্থিতিতে আরাকান আর্মিসহ দেশটির একাধিক বিদ্রোহী সংগঠন জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে। এর ফলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। 

মিয়ানমারের রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে গত ফেব্রুয়ারি মাস থেকে যুদ্ধ চলছে। যার আঁচ লেগেছে বাংলাদেশের সীমান্তের গ্রামগুলোতে। 

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে প্রায় এক সপ্তাহ ধরে নৌ চলাচল বন্ধ রয়েছে।

আরবিএস
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের পূর্ব সাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। এসময় মাছ ধরার দুই ট্রলারসহ ১৫ জেলে তারা নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারকালে বিশেষ অভিযানে ৮৭ বস্তা আলু ও ৯০০টি শীতল পাটি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাছ শিকার করে ফেরার পথে দুই ট্রলারসহ ১৪ জন জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারের রাখাইনে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়েছে। এসময় পাঁচ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর