খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই শিশুর

আপডেট : ১৬ জুন ২০২৪, ০৫:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মজলিসপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামের শামিম মিয়ার ছেলে নয়ন (৮) ও একই এলাকার লিটন মিয়ার ছেলে নাঈম (৯)।

নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, তার লিকেজ হয়ে বাচ্চু মিয়া নামে এক ব্যক্তির বাড়ির টিনের ঘর ও বেড়া বিদ্যুতায়িত হয়। ওই বাড়ির উঠানে দুপুরে খেলা করছিল শিশু নয়ন ও নাঈম। এসময় তারা বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। ঈদের আগের দিন এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মজলিশপুর ইউনিয়নের বিট পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল আলম গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয় জনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলায় রান্না করার ধোঁয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জের ধরে বড় ভাই ও ভাতিজার মারধরে মনির হোসেন নামে (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর