রান্নার ধোঁয়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৬ জুন ২০২৫, ১১:৩৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলায় রান্না করার ধোঁয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জের ধরে বড় ভাই ও ভাতিজার মারধরে মনির হোসেন নামে (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

রোববার (১৫ জুন) রাতে শহরের সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত মনির সদর উপজেলার উড়শিউড়া এলাকার মোল্লাবাড়ির মৃত খুরশিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। তার সাত বছর ও দেড় বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে। 

নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে মনিরের ঘরের সামনে তার বড় ভাই বাবুল মিয়ার স্ত্রী দুবেলা বেগম মাটির চুলায় রান্না করছিলেন। এ সময় মাটির চুলার ধোঁয়া মনিরের ঘরে ঢুকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এ নিয়ে ভাবির সাথে মনিরের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মনিরের বড় ভাই বাবুল ও ভাতিজা শাওন মনিরকে বেধড়ক মারধর করে। 

এক পর্যায়ে লাঠি ও ইট দিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে তারা। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার উন্নতি না হলে বিকেলে পার্শ্ববর্তী সেন্ট্রাল  ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তরা গা ঢাকা দেয়।  

এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিবুর রেজা বলেন, প্রাথমিক তথ্য মতে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। 

আরবিএস
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয় জনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কিশোরগঞ্জের ভৈরবে ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে আল আমিনকে (২৬) আটক করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর