কুমিল্লার চান্দিনায় বালু বোঝাই ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যান চালক লিটন (৪০)।
আরও পড়ুন: গণপরিবহন চালু হলে ট্রেনও চালু হবে
এদিকে ট্রাক্টর চালক আমির হোসেনকে গুরুত্বর আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।।
প্রত্যক্ষদর্শী অর্পন ও জাকির জানান, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু তুলছিলেন শ্রমিকরা। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দেয়, এসময় কাভার্ডভ্যানটিও উল্টে যায়।
ঘটনাটি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী জানান, সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুঘটে কাভার্ডভ্যান চালকের। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়।
একাত্তর/এআর
