চরে আধিপত্য বিস্তারে দু'গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ গুলিবিদ্ধ পাঁচ

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৬:৫৫ পিএম

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। 

বুধবার সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের অলিপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- সদর মডেল থানায় কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) জয় বণিক (৩১), সাইফুল ইসলাম (১৯), দাউদ মনা (৪১) এবং ফারুক আহমেদ (৪৫) এবং ফারুক মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই অলিপুর অঞ্চলের ইসমাইল কোম্পানি এবং শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। গতকাল রাত থেকে এ নিয়ে উত্তেজনা দেখা দিলে, সকাল থেকেই তা সংঘর্ষে রূপ নেয়। বেলা সাড়ে ১১টার দিকে আবারও সংঘর্ষে জড়ালে, দুই গ্রুপের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশের এক এএসআইসহ দুই গ্রুপের আরও চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। 

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে গুলিবিদ্ধরা গ্রেপ্তারি ঝামেলা এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ত্যাগ করেন।

নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ইসমাইল গ্রুপ এবং মনা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই দুই গ্রুপের মধ্যে ঝামেলা ছিলো। আজ সকালে তা সংঘর্ষে রূপ নেয়।   

আরবিএস
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর