দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৯:৩৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগে অপর মেয়র প্রার্থী আবুল বাশার বাদশার সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এসময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। 

বুধবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম পৌরসভার বুরুটিয়া এলাকায় উঠান বৈঠকের আয়োজন করলে মোবাইল প্রতীকের অপর মেয়র প্রার্থী আবুল বাশার বাদশার সমর্থক আইয়ুব খান বাধা দেন। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গেলে আইয়ুব খান তার লোকজন নিয়ে চলে যায়। 

এদিকে মেয়র প্রার্থী রফিক উঠান বৈঠক শেষ করে বিকেলে গণসংযোগ করে কলাতলী এলাকায় পৌঁছলে আইয়ুব খান ও তার লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আইয়ু্ব খান বলেন, উদ্দেশ্যপ্রণীত হয়ে জগ প্রতীকে মেয়র প্রার্থী তার লোকজনের ওপর হামলা চালিয়েছে ও মারধর করেছে। 

এ ব্যাপারে জগ প্রতীকে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে গণসংযোগ করে তিনি তার লোকজন নিয়ে আসার পথে আইয়ুব খান তাদের ওপর হামলা চালিয়ে কয়েকজন সমর্থককে আহত করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর