নাটোরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ২৮ জুন ২০২৪, ০১:০৫ পিএম

পারিবারিক কলোহের জেরে নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী সুফিয়া বেগমকে গলা কেটে হত্যার পর ৮ বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী আসমত আলীর বিরুদ্ধে। গত রাতে এই ঘটনা ঘটে।

শুক্রবার সকালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং স্বামী সহ শিশু কন্যা আসমানী খাতুনের খোঁজে অভিযান শুরু করে। সুফিয়া বেগমের স্বামী আসমত আলী উপজেলার জামনগর হাপানিয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আসমত আলী প্রতিবেশী এক যুবককে মোবাইল ফোনে কল করে তার বাড়িতে কি হয়েছে কেউ ফোন রিসিভ করছে না কেন তা দেখতে বলেন। এরপর সেই যুবক আসমত আলরি বাড়ীতে গেলে ঘরের মধ্যে সুফিয়া বেগমের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরৎহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আসমত আলী কোন কাজ না করে বিভিন্ন স্থানে চুরি ও বিয়ে করে বেড়াতো এসব নিয়ে তাদের মধ্যেকার কলোহ থেকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আসমত আলীকে আটকের চেষ্টাসহ শিশু কন্যাকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ। 

এআর
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর