সড়কে চাঁদাবাজি, র‍্যাবের হাত আটক ১০

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৩:০৮ পিএম

ময়মনসিংহ নগরীতে যানজট নিরসনের নামে বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রাকসহ যানবাহন থামিয়ে চাঁদাবাজির সময় ১০ চাঁদাবাজকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর রহমতপুর, আকুয়া বাইপাস, চরপাড়া মোড়, শম্ভুগঞ্জ ও পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১৪।   

আটকের সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রসিদ, নগদ টাকা, লাঠি ও যানজট নিরসন কমিটির ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। 

র‌্যাব জানায়, ময়মনসিংহ নগরীর রহমতপুর, আকুয়া বাইপাস, চরপাড়া মোড়, শম্ভুগঞ্জ ও পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজ মোড়ে যানবাহন থামিয়ে রসিদের মাধ্যমে চাঁদা আদায়ের সময় ১০ চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়। সংঘবদ্ধ চাঁদাবাজরা নগরীর বিভিন্ন জায়গায় পণ্যবাহী ট্রাক ও যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে আসছিল বলে অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে। 

এই চাঁদাবাজরা চাঁদা আদায়ের সময় কিছু কিছু ক্ষেত্রে রশিদও দিয়ে থাকে। চালকরা কখনো তাদেরকে চাঁদা দিতে অস্বীকার করলে গাড়ি ভাঙচুর, চালক-হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

আরবিএস
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি ইটভাটায় হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাতে উপজেলার বিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর